প্রকাশিত: Wed, Feb 22, 2023 11:24 AM
আপডেট: Fri, Jun 12, 2026 10:27 PM

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে খুঁটিতে বেঁধে নির্যাতন, ইন্ধনদাতা গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের  ৪নং ওয়ার্ড মন্দাকিনীতে বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন চৌধুরীর বাড়িতেই এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। নির্যাতিতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  

স্থানীয় সূত্র জানায়,  গত বুধবার সকালে একই বাড়ির লোকমান হাকিম এবং তার পরিবারের সদস্যরা ভাড়া করা লোকজন নিয়ে  বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন চৌধুরীকে খুঁটির   সঙ্গে বেঁধে নির্যাতন করে। তার ভিটের জায়গা দখল করে  পাকা দেয়াল নির্মাণ করে।  স্থানীয় বিচারের আশায় এ মুক্তিযোদ্ধা ঘটনাটি প্রকাশ করেননি।

হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মোহাম্মদ হারুন উর রশিদ ফেসবুক ওয়ালে অভিযুক্তদের শাস্তি দাবি করে নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনের ছবি পোস্ট করেন।  সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ফাঁস হয়ে পড়লে উপজেলা প্রশাসনের নজরে আসে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম ঘটনাস্থলে যান। ইউএনও বলেন, বিষয়টি   জানতে পেরে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত  ঘটনাস্থলে থেকে তিনি জবরদখল করে নির্মিত দেয়ালটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনার মূল ইন্ধনদাতা নাহিদা সোলতানাকে গ্রেপ্তার করলেও স্বামী লোকমান হাকিম ও  ছেলে ইমতিয়াজ হাকিম  পালিয়ে  গেছে। 

হাটহাজারী মডেল  থানার মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ  জানন, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব